ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েমা হত্যার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েমা হত্যার বিচার দাবিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

সকালে ভিসি বাসভবনের সামনে প্যারিস রোডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন ও সায়েমার সহকর্মীরা তাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা তার সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতিচারণ করেন।

এসময় তারা স্লোগান দেন “পানিতে ডুবে বোন মরে, প্রশাসন কি করে”, “নাপা সেন্টার সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “বিচার চাই, সায়েমার বিচার চাই”, “চিকিৎসা নামের প্রহসন চলবে না”, “তুমি কে আমি কে, সায়েমা সায়েমা”, “অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”— ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা চার দফা দাবি পুনর্ব্যক্ত করেন— সায়েমা হত্যার দ্রুত বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, দায়িত্বহীন প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন।

এর আগে সোমবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েমা হত্যার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত

আপডেট সময় : ০৬:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫