ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, প্রতীক বাছাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির প্রতিনিধিদল এসব কথা জানায়।

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখছি, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে, এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া।’

নাসীরুদ্দীন বলেন, দেড় কোটি মৃত ও প্রবাসী ভোটার তালিকায় রয়েছে। এটা ইসিকে সংশোধন করতে বলা হয়েছে। দলীয় ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরাতে বলা হয়েছে। মোট চারটি বিষয় সমাধান করতে হবে। সমাধান করতে না পারলে ইসির পদত্যাগ করতে হবে। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

প্রতীকের বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমাদের জন্য ৫০টি প্রতীক রয়েছে। এর মধ্যে আছে খাট, বেগুন। আমরা স্পষ্ট প্রশ্ন করেছি, কোন নীতিমালার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা বলেন, ‘ইসি আইনগতভাবে যেকোনো প্রতীক বরাদ্দ দিতে পারে না। এটা আমরা ইসিকে জানিয়েছি।’

শাপলা প্রতীক নিয়ে এনসিপির দাবির বিষয়ে ইসির পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, এনসিপি শাপলা দাবি করলেও প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫