ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পবায় ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

রাজশাহীর পবা উপজেলার বাকসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

পবা থানার ওসি জানান, আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এলাকাবাসী জানান, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। ফলে স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

পুলিশ জানায়, সিআইডি নমুনা নেওয়ার পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫