ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

গণদাবি উপেক্ষার পরিণতি ভালো হয় না: ইসলামী আন্দোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জুলাই সনদের ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশেন সকল বিভাগীয় শহরে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন । দাবিগুলো হলো, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধকরণ।

দলীয় সূত্র জানায়, ঢাকায় বৃষ্টির জন্য আছরের পর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং মাওলানা ইমতেয়াজ আলম সহ সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরে সমাবেশে বক্তারা বলেন, দেশের এতোগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে আসছে। কিন্তু আজ অবধি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। অথচ আমাদের দাবির যৌক্তিকতা সুস্পষ্ট। যারা আমাদের সন্তানদের হত্যা করে, যারা সেই হত্যাকাণ্ডে সহায়তা করেছে তাদের বিচারের মতো মৌলিক দাবি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করছি।

তারা বলেন, জুলাইয়ের রক্তের চাহিদা ছিলো দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের ব্যবস্থা করা। জনতার সেই চাওয়া পূরণের জন্যই আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করছি যাতে কোনদিনই দেশে স্বৈরতন্ত্র ফিরে না আসতে পারে। এসব দাবির প্রতি সরকারের উদাসীনতা গ্রহণযোগ্য না। গণদাবি উপেক্ষার পরিণতি কখনো ভাল হয় না। তাই পিআর সহ ৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণদাবি উপেক্ষার পরিণতি ভালো হয় না: ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫