ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিচার প্রার্থীদের ‘ন্যায়কুঞ্জ’ এখন খাবার হোটেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বরিশাল আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এখন রূপ নিয়েছে খাবার হোটেলে। এতে করে প্রতিদিন আদালতে আসা বিচার প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বিশ্রামের সুযোগ থেকে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্রামাগারটিতে সকাল থেকেই চলছে খাবার বিক্রি। পরোটা, ভাজি, সিঙ্গারা, সমুচা থেকে শুরু করে দুপুর পর্যন্ত নানা রকম খাবারের আয়োজন। পাশেই একটি চায়ের দোকানও বসানো হয়েছে। বসার জায়গাগুলো খাবার টেবিলে পরিণত হওয়ায় এখন সেখানে সাধারণ বিচার প্রার্থীদের বিশ্রাম নেয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

তবে এখন সে বিশ্রামাগারটি মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে ব্যবসায়িক ব্যবহারে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানতে চাইলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, ‘বিশ্রামাগারে খাবার হোটেলটি কারা পরিচালনা করছে এ ধরনের কোনো লিখিত কাগজপত্র আমার কাছে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে কিনা তাও আমার জানা নেই।’

অন্যদিকে আদালতের নায়েবে নাজির (ক্যাশিয়ার) আওলাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি হোটেল পরিচালনার দায়িত্বে নেই। এটি ইদ্রিসকে বুঝিয়ে দেয়া হয়েছে। তিনিই পরিচালনা করছেন।’ এ বিষয়ে হোটেল পরিচালনাকারী ইদ্রিস সরদার বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশেই আমি এখানে হোটেল চালাচ্ছি। বিচার প্রার্থীরা কোথায় বসবেন, সেটা আমাদের দেখার বিষয় নয়।’

বিচার প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারের জন্য এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বিশ্রামাগারে ঢুকলেই এখন অর্ডার দিতে হয় খাবারের, না হলে বসার অনুমতিই নেই। এটি অন্যায়। আইনজীবী মহলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের উদ্দেশ্য ছিল মানবিক সেবা নিশ্চিত করার। কিন্তু এখন তা বাণিজ্যিক ব্যবহারে পরিণত হওয়ায় আদালতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে বিচার প্রার্থীদের ‘ন্যায়কুঞ্জ’ এখন খাবার হোটেল

আপডেট সময় : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫