ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

প্রতীক বাছাইয়ে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেলো এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সংরক্ষিত ৫০ প্রতীকের প্রতীকের নমুনা পাঠিয়ে সেখান থেকে একটিকে বেছে নিতে গত মঙ্গলবার চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে দলটিকে প্রতীক নির্বাচন করে ইসিকে জানাতে হবে।

চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইলের কথা উল্লেখ করা হয়েছিল। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯ (১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। এমন অবস্থায় ইসির দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি—এমন একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

ইসির চিঠি পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গত বুধবার এনসিপির মুখ্য-সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, এটা হাস্যকর। এমনকি ইসি তাদের সঙ্গে সেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেছিলেন, ইসিকে আমরা আগেই বলেছি, শাপলা পেতে এনসিপির আইনি কোনো বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করা উচিত না।

নাসীরুদ্দীনের অভিযোগ, অন্যান্য রাজনৈতিক দলের মার্কা জাতীয় প্রতীকের বিভিন্ন উপাদান থেকে নেওয়া হলেও, কমিশন কেবল এনসিপির চাওয়ার বিষয়ে আপত্তি তুলেছে। এখন প্রশ্ন হতে পারে, প্রতীক না দিলে আমরা কী করব? এনসিপি প্রতীক প্রশ্নে জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্ষমতা অনুযায়ী সংগ্রাম জারি রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতীক বাছাইয়ে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেলো এনসিপি

আপডেট সময় : ০৯:৩৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫