ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফের ঢাকায় ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত সংস্কারের পথ থেকে কি বিচ্যুত হচ্ছে বাংলাদেশ?: আল জাজিরার বিশ্লেষণ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

ভলান্টিয়ারদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার সতর্ক করলো ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: সম্প্রতি বিভিন্ন নম্বর থেকে ফোন করে সরকারি অনুদান দেয়ার লোভ দেখিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ভলান্টিয়ারদের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। একাধিক ভলান্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এটি কোনো প্রতারক চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে।
ভলান্টিয়ারদের অনুদান দেয়ার বা ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করার কোনো কর্মসূচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফেসবুক পেইজে বার বার ভলান্টিয়ারদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট-এর ডাটাবেজ থেকে ভলান্টিয়ারদের ফোন নম্বর সংগ্রহ করে প্রতারক চক্রের সদস্যরা এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়েছে।

উল্লেখ্য, গতকালও ০১৩৪২০৪৬২৩৩ নম্বর থেকে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার জনাব মোঃ আশরাফ উদ্দিনকে ফোন করে কে বা কারা অনুদান দেয়ার কথা বলে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানতে চান এবং ১০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে সাংবাদিক পেশায় নিয়োজিত ভলান্টিয়ার জনাব মোঃ আশরাফ উদ্দিন মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২৪৯৭, তারিখ ২৯/০৯/২০২৫। সকল ভলান্টিয়ারকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে অনুরোধ জানানো হলো। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভলান্টিয়ারদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার সতর্ক করলো ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৩:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫