জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধানের প্রতিবাদ
- আপডেট সময় : ১২:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, কয়েক দিন পূর্বে জনাব মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন।
উক্ত বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব. এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো সম্পর্ক নেই। তিনি ইতিমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামী’র ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন।
তাদের মর্যাদা ক্ষুন্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।




















