ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছি : উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, দেশের স্বার্থে জনগণ যাকে পছন্দ করবে, তাকে সরকার হিসেবে মেনে নিবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন ও সরকারসহ আমরা সবাই নির্বাচন করার জন্য উদগ্রীব হয়ে আছি।

তিনি বলেন, সম্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা নি:সংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা, সেটাই নিশ্চিত হবে। আজ সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু এ নির্বাচন আগের মতো একদেশদর্শী, একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না।

উপদেষ্টা বলেন, দুর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে পূজামণ্ডপে কোনো অসুবিধার সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী আছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছেন, তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।

অনুষ্ঠানে এ সময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছি : উপদেষ্টা

আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫