ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে এক লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়–সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।

তিনি বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।

তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। এ ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। বিএনপির পক্ষ থেকে আবারো শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

আপডেট সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫