ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আ.লীগের শুধু কার্যক্রম নয়, পুরোপুরি নিষিদ্ধ করতে হবে: লায়ন ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আওয়ামী দোসদের সমূলে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। আওয়ামী দোসরদের দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এই সমাবেশ হয়।
সম্প্রতি প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়া বিএনপি ও এনসিপির রাজনীতিকদের সাথে উচ্ছৃঙ্খল আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ দেশ থেকে পালালেও এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তারা মরিয়া। তাই আওয়ামী দোসর- সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে হবে, সমূলে উৎখাত করতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের শুধু কার্যক্রম না, চিরতরে নিষিদ্ধ করতে হবে। এটা এখন সময়ের দাবি।

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ‘বি টিম’ জাতীয় পার্টির মাধ্যমে দেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এ ব্যাপার সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বের যেকোনো চেষ্টা-ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না বলে জানান ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ জ্যোতি, পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ, রাজীব ফকির, সুজন সখী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগের শুধু কার্যক্রম নয়, পুরোপুরি নিষিদ্ধ করতে হবে: লায়ন ফারুক

আপডেট সময় : ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫