সংবাদ শিরোনাম ::
৩০.৩০% মানুষ ভোট দিতে চায় জামায়াতকে: ইনোভেশনের জরিপ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: আগামী নির্বাচনে ৪১ দশমিক ৩০ শতাংশ মানুষ ভোট দিতে চায় বিএনপিকে, ৩০ দশমিক ৩০ শতাংশ জামায়াতে ইসলামীকে, আওয়ামী লীগকে ১৮ দশমিক ৮০ শতাংশ ও এনসিপিকে ৪ দশমিক ১ শতাংশ ভোট দিতে চায় মানুষ। এমনটিই উঠে এসেছে ইনোভেশন কনসালটিংয়ের জরিপে। বুধবাব এ ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি।এতে সহযোগিতা করেছে আরো দুটি গবেষণা সংস্থা-ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।
এর আগে গত মার্চ মাসে একটি জরিপ করেছিল সংস্থাটি। সেখানে আগামী নির্বাচনে ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিতে চান আর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ৩১ দশমিক ৬ শতাংশ। ৫৮ শতাংশ ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন চান।




















