ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ভারতে বসে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: রংপুরে এ টি এম আজহারুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন ছাত্র জনতার খুনি শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরের অধিক সময় ধরে দেশের মানুষকে নানান ধরনের বিপদে ফেলে দেশের ক্ষতি করে এখনও সে ক্ষান্ত হয়নি। ভারতের মাটিতে বসে তার দলের নেতাকর্মীদের দিয়ে এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়ে তারা লিপ্ত রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা কখনো বাংলাদেশের স্বার্থের কথা ভাবেনি। সে সব সময় ভারতের স্বার্থকেই বড় করে দেখেছে। এ কারণেই সে গলা উঁচু করে বলেছিল ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাটে জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিনা অপরাধে বছরের পর বছর আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছিল আমাকে। এমনকি চিকিৎসার ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু সত্যকে কখনও দমন করা যায় না অবশেষে সত্যেরই জয় হয়েছে।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্ল‌বে ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনা চরম বিপর্যস্ত হয়ে পড়েছিল। একসময় তিনি পেছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। প্রথমদিকে বিষয়টি সাধারণ মানুষ জানতো না। তবে পরে গণমাধ্যমের মাধ্যমে জানা যায় শেখ মুজিবের কন্যা ছাত্র জনতার খুনি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এখন ভারতেই বসে সে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির এস. এম. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর কর্মপরিষদের সদস্য ও বদরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হান্নান খান। এ সময় ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে তিনি সকাল ১০টায় ইউনিয়নের এলাহীর বাজারে অপর আরেক পথসভায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে বসে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: রংপুরে এ টি এম আজহারুল ইসলাম

আপডেট সময় : ০৮:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫