ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানে সংস্কার টেকসই হবে: আখতার হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও নতুনভাবে লিখিত ধারা-উপধারা ও অনুচ্ছেদের মধ্য দিয়ে যে সংশোধনী ও সংস্কার প্রস্তাবে একমত হয়েছি সেইগুলো টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে পৌঁছাতে হবে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমরা দীর্ঘদিন আলোচনা করছি। আমরা ২ টি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার একটি হলো যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সেইগুলো অর্ডিন্যান্স অথবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু রাষ্ট্র কাঠামো অনেক বিষয়গুলো নিয়ে যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাতে সংবিধানের মৌলিক কতগুলো বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। এত বড় পরিবর্তন যে সেইগুলোকে শুধু মাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভব কিনা তার আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে বিদ্যমান রয়েছে।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে হাইকোর্টে সংশোধনী চ্যালেঞ্জ করার মত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেইগুলো বাতিল হয়েছে। সেক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি তা কিভাবে টেকসই করা ও কার্যকর করা যায় সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো প্রতি আহ্বান রেখেছি পদ্ধতি ঠিক করার ক্ষেত্রে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো একটা ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছতে পারবে বলে আশা প্রকাশ করেন আখতার। তিনি বলেন, তার জন্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের কাছে আবেদন কমিশন মেয়াদ বৃদ্ধি করে বাস্তবায়ন প্রক্রিয়া সবার কাছে প্রশ্নাতীত করে কমিশনের কার্যক্রম সফলভাবে শেষ করতে পারি।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানে সংস্কার টেকসই হবে: আখতার হোসেন

আপডেট সময় : ০২:১৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫