ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপিপন্থি শিক্ষকদের ষড়যন্ত্রের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন নিয়ে বিএনপিপন্থি শিক্ষকদের বানচাল ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। শুক্রবার রাত ১২টার দিকে সিনেট ভবনের সামনে এই বিক্ষোভ করেন তারা।

ভোটগ্রহণের ৩২ ঘণ্টায়ও ঘোষণা হয়নি ফলাফল। শুক্রবার রাত ১টা পর্যন্ত ভোটই গণনা শেষ করতে পারেনি নির্বাচনসংশ্লিষ্টরা। এর পেছনে বিএনপিপন্থি শিক্ষকদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে বলে বিক্ষোভকারী। যে কোনোভাবে তারা ভোটগণনা স্থগিত চাইছেন। তাদের এ অপতৎপরতা স্পষ্ট হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে উঠছেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা। বিএনপিপন্থি এই শিক্ষকদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তারা।

অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত শিক্ষকরা ছাত্রদলের নির্বাচন বর্জনের পর শেষ মুহুর্তে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান। তারা হলেন- গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। পদত্যাগকারীরা সবাই বিএনপিপন্থি শিক্ষক ও বর্তমান উপাচার্যের বিরোধীপক্ষের। এছাড়া ভোটে অব্যবস্থাপনার দায় মাথায় নিয়ে গতকাল পদত্যাগ করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপিপন্থি শিক্ষকদের ষড়যন্ত্রের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫