ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের প্রোগ্রামে ডাকসু প্রার্থী আবু বাকেরের ছবি ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ছবি ভাইরাল হওয়ায় সমালোচনা তৈরি হয়েছে।

ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের। সেসময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ‘বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালার আয়োজন করে। টিএসসিতে রেজিস্ট্রেশন বুথে অনুষ্ঠিত ওই কর্মশালায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আবু বাকেরের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

rakib

এ নিয়ে সমালোচনা উঠলেও আবু বাকের ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী হিসেবে পরিচিতি পান। বর্তমান ডাকসু নির্বাচনে এনসিপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকারও জিএস পদে তার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে লেখেন, ‘খুনি হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান কর্মশালায় উপস্থিত সবার ছাত্রলীগের প্রতি আনুগত্য স্পষ্ট।’

তিনি দাবি করেন, ‘আবিদ-হামিম-মায়েদরা যখন প্রতিরোধের লড়াইয়ে ছিলেন, তখন অনেকেই ছাত্রলীগের পতাকাতলে আশ্রয় নিয়েছিল। এর সর্বশেষ সংযোজন আবু বাকের।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগের প্রোগ্রামে ডাকসু প্রার্থী আবু বাকেরের ছবি ভাইরাল

আপডেট সময় : ০৩:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫