ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাকসু নির্বাচন: ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ দিন ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি।

মাফরুহা লিপি বলেন, ‘আজ প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। আজ যারা নমুনা জমা দিয়েছে, তা আগামী রোববার নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।’ নমুনা সংগ্রহের দায়িত্বে ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) একটি বিশেষ দল। তারা রাবি মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ করে রামেকে পরীক্ষা সম্পন্ন করছে।

দায়িত্বরত রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক টেকনোলজিস্ট বলেন, ‘আমরা এখান থেকে শুধু ইউরিন সংগ্রহ করি। আমাদের একটি মেডিকেল টিম আছে, যারা রামেক হাসপাতালে পরীক্ষার কাজ সম্পন্ন করে।’

এর আগে গত ২৭ আগস্ট রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। প্রথমে এই নমুনা সংগ্রহের সময়সীমা ছিল ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। পরে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে সময়সীমা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাকসু নির্বাচন: ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

আপডেট সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫