ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।

 শপথ নেয়া ২৫ বিচারপতি হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো: সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো: নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এসএম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আসিফ হাসান ও মো: জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল।

ঢাকা মহানগর দায়রা জজ মো: জাকির হোসেন, আইন মন্ত্রণালয়ের সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো: রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: মনজুর আলম, মো: লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফএম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম ইফতেখার উদ্দিন মাহমুদ।

এর আগে গতকাল সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারপতি হিসেবে ২৫ জনের নিয়োগ জারি করা হয়।

এতে বলা হয়, সংবিধানের ৯৫ -এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

আপডেট সময় : ১২:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫