ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পড়ে যাওয়া মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা : নিহত ৩, আহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), বাবা আনোয়ার হোসেন, হাবিল (২২), বাবা হাশেম এবং কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। স্থানীয়রা আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন এবং পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। লাশ থানায় আনা হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পড়ে যাওয়া মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা : নিহত ৩, আহত ১

আপডেট সময় : ১১:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫