ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গভর্নরের নির্দেশ অমান্য করেই অফিস করছেন বিএফআইইউ প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে গভর্নরের নির্দেশে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে গভর্নরের নির্দেশ উপেক্ষা করে বুধবার অফিস করছেন বিএফআইইউ প্রধান শাহীনুল। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তোজনা সৃষ্টি হয়েছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার বলেছেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি দেয়।

গত সোমবার শাহীনুলের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীনুল ইসলাম এটিকে ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিওটি সঠিক বলে জানতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গভর্নরের নির্দেশ অমান্য করেই অফিস করছেন বিএফআইইউ প্রধান

আপডেট সময় : ০৯:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫