ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২১ বছর পর সিলেটের এমসি কলেজে সরাসরি ভোটে ছাত্রদলের কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: দীর্ঘ ২১ বছর পর সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে সরাসরি ভোটে ছাত্রদলের নতুন কমিটি হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ।

সোমবার কলেজ অডিটোরিয়ামে দীর্ঘ একুশ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।সম্মেলন শেষে বিকেলে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সম্মেলনে ৬৩৯ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি ও ২৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনেদুর রহমান জুনেদ।

এমসি কলেজ ছাত্রদলের ২১ বছর পর এই কাউন্সিল হয়। এতে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে ৯ জন শুরুতে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটগ্রহণের সময় ৭ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিল শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় সভাপতি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্যসচিব করে এমসি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে, এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২১ বছর পর সিলেটের এমসি কলেজে সরাসরি ভোটে ছাত্রদলের কমিটি

আপডেট সময় : ১১:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫