ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফ্যাসিবাদের দালাল সাংবাদিকদের অবস্থান সুস্পষ্ট করতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিগত ষোল বছরে নির্লজ্জভাবে যারা ফ্যাসিবাদের দালালি করেছে হাউজ কিংবা ব্যক্তি হিসেবে এ পর্যন্ত আমরা কাউকে দেখিনি ক্ষমা প্রার্থনা করতে কিংবা অনুতপ্ত হতে। সংবাদ মাধ্যম সরকারের চেয়েও জনগণের কাছে বেশি দায়বদ্ধ থাকবে। কিন্তু তা আমরা দেখতে পাচ্ছি না।

তিনি আরো বলেন, অতীতে নির্লজ্জভাবে যারা ফ্যাসিবাদের দালালি করেছে, দুর্নীতি ও অনৈতিক কাজ করেছেন তাদের অবস্থান জনগণের কাছে সুস্পষ্ট করতে হবে। মিডিয়া হাউজগুলোর বিরুদ্ধে দেশি-বিদেশি পক্ষের যে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তা থেকেও বেরিয়ে আসতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের জন্য যদি সম্মানজনক জীবন দেওয়া যায় তাহলে পক্ষ অবলম্বন ছেড়ে দেওয়ার জন্য তাদের সামনে একটা সুযোগ থাকে। আর যদি কোনো সুযোগই না থাকে তাহলে তার দালালি বা পক্ষাবলম্বন করাটাই স্বাভাবিক। এ জন্য সাংবাদিকদের জীবনের সম্মানজনক অবস্থা ও পেশাগত সেফটির লক্ষ্যে কাজ করছে সরকার। সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সম্প্রচার নীতিমালা তৈরি, সাংবাদিকদের পেশার সেফটি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণসহ সরকার নানা উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমরা মন্ত্রণালয় থেকে কাউকে কল দেই না কাউকে বাধ‍্যও করি না কোনো কিছু প্রচার বা লিখার ক্ষেত্রে। তবে গত ৬ মাসে অনেকগুলো হাউস গণঅভ্যুত্থানের চেতনা ও ঐক‍্যকে ভন্ডুল করতে কাজ করছে।

তথ্য উপদেষ্টা বলেন, কারফিউয়ের সময়ে সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল। বিটিভি আর আগুনসন্ত্রাস দেখাতেই ব‍্যস্ত ছিল টিভি চ‍্যানেলগুলো। তবে সেক্ষেত্রে বেশকিছু পত্রিকা ভালো কাজ করেছেন, সত‍্য তুলে ধরার চেষ্টা করেছেন। এ সময় দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি।

সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে আমরা কাজ চলছে। যেসব হাউস সাংবাদিকদের বেতন দেয় না তাদের নিয়ে কি করা যায় সেই বিষয়টি দেখবেন বলে জানান তথ্য উপদেষ্টা। সাংবাদিকদের হাউসের মালিকানা বা অংশ বা অন‍্য কোনো সুবিধা দেয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, প্রেস ইনস্টিটিউটের বাংলাদেশ- পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, দি ফিনান্সিয়াল এক্সেপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, জুলাই শহীদ সাংবাদিক পরিবারের পক্ষে শহীদ তাহির জামান প্রিয় এর মা শামসীয়ারা জামান, আহত ও সাহসী সাংবাদিকদের পক্ষে ডেইলি স্টারের সিনিয়র ফটোসাংবাদিক ইমরান হোসেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নয়াদিগন্তের প্রতিনিধি তাওহিদুল হক সিয়াম প্রমুখ।

জুলাই ৫ শহীদ সাংবাদিক পরিবারের সদস্যগণ, আহত ও সাহসী সাংবাদিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক।

অনুষ্ঠানে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদ সাংবাদিক পরিবার ও ১৯২ আহত /সাহসী সাংবাদিকদের সম্মাননা ও আর্থিক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিবাদের দালাল সাংবাদিকদের অবস্থান সুস্পষ্ট করতে হবে

আপডেট সময় : ০১:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫