দিনে ইউনূস, রাতে হাসিনা এই সংস্কার কমিশন দেশবাসী মানে না: যুব জাগপা
- আপডেট সময় : ০২:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর পল্টনে যুব জাগপা আয়োজিত ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ আগস্ট -২৫ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে মশাল মিছিল পূর্ব বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের যুব সমাজ জানতে চায়! জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর ব্যবহৃত আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? আওয়ামী লীগের এ সংগঠনগুলোর শীর্ষ নেতারা এখনও গ্রেপ্তার হয়নি কেন?
তিনি আরও বলেন, জুলাই, পিলখানা, শাপলা গণহত্যায় শেখ হাসিনার চূড়ান্ত বিচার না হলে এদেশে আবারও ছাত্র জনতা, রাজনীতিবিদ ও দেশপ্রেমিক শাসকদের জীবন দিতে হবে। জুলাই আন্দোলনে জড়িত লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন বিপন্ন হবে। দেশের আঠারো কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য।
এ সময় উপস্থিত ছিলেন- জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, সহ প্রচার সম্পাদক আল আমিন শেখ, রুবেল হোসেন ও মাহবুব আলম।




















