ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে মানবিক মূল্যেবোধ সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন: ডা. মোহাম্মদ জাহাঙ্গীর
- আপডেট সময় : ০২:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় স্থানীয় বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী ২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।
তিনি বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।
কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের আমীর মাওলানা ফরিদ উদ্দিন আত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি সালাহউদ্দীন বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল,প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম থেকে দারস্ পেশ করেন মহানগরী তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ইয়াহিয়া।
সম্মেলনে কাশিয়াডাঙ্গা থানার অধিন্যস্ত রাজশাহী সিটি করপোরেশনের ১নং, ২নং ওয়ার্ড ও হড়গ্রাম ইউনিয়ন আমীর এবং যুব বিভাগ,ওলামা বিভাগ, পেশাজীবি বিভাগ সভাপতি ও মহিলা বিভাগ সভানেত্রী গণ তাঁদের নিজ নিজ শাখার ষান্মাসিক পরিকল্পনাও বাস্তবায়ন এবং আয় ব্যয়ের হিসাব পেশ করেন।




















