ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম নতুন নয়। এবার নতুন বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি প্রথমবারের মতো অংশ নিতে পারে একটি বিদেশি দলও। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরাম জানিয়েছেন, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের একটি দল খেলবে এবারের বিসিএলে। আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই স্তরে হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার ইচ্ছাও আছে বিসিবির।

বিসিএল শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ হিসেবে। শুরুতে তিনটি দল ছিল ফ্র্যাঞ্চাইজির অধীনে, আর বাকি দলটা পরিচালনা করতো বিসিবি। কিন্তু এক সময় ফ্র্যাঞ্চাইজিগুলো সরে গেলে চারটি দলকেই নিজেদের পরিচালনায় নেয় দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হাঁটছে বিসিবি। এতে ঘরোয়া লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, তরুণ ক্রিকেটাররাও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পাবে বলে মনে করছে বোর্ড। একই সঙ্গে এর মাধ্যমে স্থানীয় ক্রিকেটের মানের উন্নয়নও হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

আপডেট সময় : ১২:৫৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫