ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩ বছরে ২৫ হাজার লোকের কর্মসংস্থান: ফেসবুক পোস্টে আশিক চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বলেছেন, গতকাল মঙ্গলবার হান্ডা ইন্ডাস্ট্রিজ ৩ হাজার কোটি টাকা এফডিআই/বিনিয়োগ নিশ্চিত করেছে। এতে আগামী তিন বছরে প্রায় পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। আশিক চৌধুরী বলেন, হান্ডার সাথে আমাদের এ বছরের শুরু থেকে কথাবার্তা চলছিল। এপ্রিলের ইনভেস্টমেন্ট সামিট নাগাদ আমরা মোটামুটি দেড় হাজার কোটি টাকার বিনিয়োগের আশ্বাস পাই। তাতে প্রায় পনেরো হাজার লোকের কর্মসংস্থান হতো। কিন্তু গত কয়েক মাসে বিডার সাথে বেশ কিছু অ্যানালাইসিস করে তারা বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

এই বিজনেস কেসটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ:

১. হান্ডার বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্তের পেছনে বিডা, বেপজা ও বেজার সরাসরি ভূমিকা ছিলো। এটা একটা প্রুফ অফ কনসেপ্ট যে সংস্থাগুলো একসাথে কাজ করলে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

২. কোম্পানিটি এই লাইনের সবচেয়ে এডভান্সড রোবোটিক্স এবং এআই টেকনোলজি নিয়ে আসছে। তাদের এসেসমেন্ট অনুযায়ী এই ফ্যাক্টরি চায়নার যে কোনো গার্মেন্ট ফ্যাক্টরীর তুলনায় প্রযুক্তিগতভাবে কম না। ঠিক এই ধরনের বিনিয়োগ আমাদের দেশের জন্য লাভজনক। কর্মসংস্থান এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনোলজি ট্রান্সফার হবে।

৩. হান্ডার মত বড় বিনিয়োগকারীরা আসলে একসময় তাদের যারা সাপ্লায়ার তারাও বাংলাদেশ এ আসবে। অন্য চাইনিজ বিনিয়োগকারীরাও আগ্রহী হবে।

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, আশা রাখি আগামীতে এরকম ভালো খবর আরও শেয়ার করতে পারব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী ৩ বছরে ২৫ হাজার লোকের কর্মসংস্থান: ফেসবুক পোস্টে আশিক চৌধুরী

আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫