পাকিস্তান-ইরান সীমান্তে ২০ বাংলাদেশি আটক
- আপডেট সময় : ১২:০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
এফআইএ মুখপাত্র জানায়, তাফতানে এফআইএ-এর মানব পাচার বিরোধী সার্কেল এবং এফসি কর্মীদের যৌথ অভিযানের সময় এই আটক করা হয়েছে। এই ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। মুখপাত্র নিশ্চিত করেছেন যে আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক যারা ভিজিট ভিসায় পাকিস্তানে প্রবেশ করেছিলেন এবং ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন।
সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন বাবুল হুসেন, মিয়াঁ আরিফ, শোপান, আবদুল্লাহ, মুহাম্মদ কাবুল, মেহেদী হাসান, আল-আমিন, সাগার হুসেন, নাজাম-উল-হুসেন, হাবিবুর রহমান, আনার-উল-হক, রাজুব আলী, সজুব আলী, আসাদ, রুবেল মিয়াঁ, আরাফাত আলী, আয়মান আকুন্দা এবং শাব্বির আলী।
এদিকে পাকিস্তানের সামা টিভিআটকের সংখ্যা ৩৩ জন দাবি করেছে। এফআইএ প্রাথমিক তদন্তে ধারণা করছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে।
আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।
সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।




















