ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলটের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মসজিদ একটি পবিত্র স্থান। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এটিকে অপরাজনীতির কেন্দ্রবিন্দু বানাতে চায়। ফজরের নামাজের পর মসজিদে বসে তারা কিভাবে গালিগালাজ করতে হবে, সেটাও শেখাচ্ছে। ইসলাম ও ধর্মের সঠিক ধারক-বাহকদের আমরা শ্রদ্ধা করি, তবে কেউ যেন মসজিদের পবিত্রতা নষ্ট করতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।”

তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের ছাত্রদল চিরকাল স্মরণে রাখবে। পাশাপাশি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশুদের জন্য দোয়া চেয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ছিল আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। এর মধ্যেই একটি হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে গেছে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন প্রাণ হারিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি অভিযোগ করে বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, এখনো তাদের বিচার শুরু হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ওই ঘটনার বিরোধিতা করেছিলেন, তাদের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় এবং ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:১৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫