ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে জামায়াতের পূর্ণ সমর্থন: বুলবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন থাকবে জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সবার আগে, সবখানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়াবে।

মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেই নির্দেশের আলোকে জামায়াত নেতাকর্মী এবং দলের পরিচালিত বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা মাইলস্টোনে ছুঁটে যান। আগত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া, রক্ত দেওয়ার মানবিক কাজ করেছে। জামায়াতে ইসলামীর নিজস্ব এ্যম্বুলেন্স আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার জন্য ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে।

তিনি বলেন, জামায়াত আমির সেখানে আহত-নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের সান্ত্বনা ও সাহস দেওয়ার জন্য এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে ছুঁটে গিয়েছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে সেখানে গিয়ে ডাক্তারদেরও বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।

নিন্দুকদের সমালোচনায় জামায়াতে ইসলামীর সামাজিক ও মানবিক সেবা বন্ধ হবে না উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, বরং তারা যতবেশি নিন্দা আর সমালোচনা করবে, জামায়াতে ইসলামী ততবেশি সামাজিক কার্যক্রম জোরালো করবে।

এসময় তিনি বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে । এই ঘটনার প্রতিবাদে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সরকারের দায়িত্ব তাদের যৌক্তিক দাবি পূরণে আন্তরিক ভূমিকা পালন করা। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে বরাবরের মতোই জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম কামাল উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমদ খান প্রমুখ।

সভা শেষে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন নূরুল ইসলাম বুলবুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে জামায়াতের পূর্ণ সমর্থন: বুলবুল

আপডেট সময় : ১১:৫৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫