ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিরোধ ও বীরত্ব স্মরণে আজ পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের পতন ঘটে, তার অন্যতম স্টেকহোল্ডার ছিল দেশের মাদ্রাসাগুলো। রক্তঝরা জুলাইয়ে সারা দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাদ্রাসা ছাত্ররা। তার সবচেয়ে বড় দুর্গ ছিল রাজধানীর যাত্রাবাড়ী। বলা চলে, যাত্রাবাড়ীর প্রতিরোধ ঠেকাতে না পারাতেই দ্রুত পতন ঘটে ফ্যাসিবাদের। যাত্রাবাড়ীর এই দুর্গ গড়ায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের।

মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজের সাহসী ভূমিকা এবং আত্মত্যাগ এখনও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে। তাই তো এবার এই প্রতিরোধ ও বীরত্বগাথা স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে – ২০২৫’।

আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে এই আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জানা গেছে, বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প। কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদের পাশাপাশি পরিবেশিত হবে দ্রোহের গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্য তথ্যচিত্র— ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’—ড্রোন শো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরও কয়েকজন উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবেই এ আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিরোধ ও বীরত্ব স্মরণে আজ পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

আপডেট সময় : ০১:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫