ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: শিবরাত্রির দিনে ছাত্রাবাসে মাংস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এ ঘটনায় মেস সেক্রেটারিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম সুদীপ্ত দাস। বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রোক্টোরিয়াল তদন্তের পর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তে পৌঁছেছে যে ডক্টরাল প্রোগ্রামের ছাত্র সুদীপ্ত দাস গুরুতর অসদাচরণ করেছেন। তাঁর একাধিক শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। ফলে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির কোনো কোর্সে আবেদন করার সুযোগ থেকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন ছাত্রাবাসে মাংস খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মধ্যে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিসংতা উসকে দেওয়ার অভিযোগ তুলছে।

এসএফআইয়ের দাবি, এবিভিপির সদস্যরা বাকিদের ওপর নিজেদের খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া চেষ্টা করছেন। এ ঘটনাকে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ওপর আঘাত হিসেবে দেখছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে, এবিভিপির অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বীদের উপবাসের দিনে ছাত্রাবাসে আমিষ খাওয়া অসংবেদনশীল আচরণ। এবং এই আচরণ ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটায়।

এ ঘটনার পর আবারও দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা, বহুত্ববাদ এবং ক্যাম্পাসে মতাদর্শগত মতপার্থক্য নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলেছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা কঠোর নজরদারি ও শৃঙ্খলা কার্যক্রম গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৯:০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫