ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত দলগুলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রস্তাবটির পক্ষে একমত পোষণ করে দলগুলো।

আজকের আলোচনায় রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন বিষয়ে কমিশন যে আইনের প্রস্তাব করেছে সে বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। তবে ক্ষমা প্রদর্শনের জন‍্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট যে বোর্ডের প্রস্তাব করা হয়েছিল, তার বিষয়ে সকলে একমত হতে পারেনি। প্রস্তাব এসেছে দলগুলোর কাছ থেকে পরের নির্বাচিত সংসদ এই আইনের কাঠামো ও বোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

বিষয়টি নিয়ে আজ প্রথমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। পরে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা।

পরে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। রাজধানীর বাইরে সব বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়ে জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল একমত হয়। জামায়াতের পক্ষ থেকে শুরুতে পুরোনো চারটি বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলা হয়। এনসিপি আট বিভাগে করার পক্ষে বলে। এদিকে বিএনপি বলেছে, স্থায়ী বেঞ্চ না করে বছরে একবার বা দুবার অস্থায়ী বেঞ্চ স্থাপনের জন‍্য। বিষয়টি নিয়ে এখনো ঐকমত্যে আসেনি দলগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত দলগুলো

আপডেট সময় : ০৮:৪৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫