ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: “একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” প্রতিপাদ্য কে সামনে রেখে
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পালিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে তিন টায় কলেজ শাখা
ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম এর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহা: শামীম উদ্দিন, কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেনসহ ছাত্রশিবির অন্যান্য নেতৃবৃন্দরা।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহা: শামীম উদ্দিন বলেন, মাসব্যাপী আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে সেই ধারাবাহিকতায় আজকে রাজশাহী কলেজে কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহীতে তীব্র গরমে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে আমরা রাজশাহী মহানগর কে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এই মাসে উদ্যোগ নিয়েছিল দশ লক্ষ্য বৃক্ষ রোপণের। সেই ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত শুধু রাজশাহী মহানগরে প্রায় তিন হাজার বৃক্ষ রোপণ করেছি।

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, আমরা উদ্যোগ নিয়েছি রাজশাহী কলেজ ক্যাম্পাসের কোনো জায়গা যেন ফাঁকা অবস্থায় পড়ে না থাকে। সেই ধারাবাহিকতায় আমরা কলেজ ক্যাম্পাসের ফাঁকা জায়গাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছি।

বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের বিভিন্ন প্রাঙ্গণে পলাশ ফুল, বকুল ফুল, আমড়া গাছ, বেল গাছ, কাঠ বাদামসহ প্রায় অর্ধশতাধিক গাছ লাগানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫