ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সাবেক এই প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকা অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।

মামলার তদন্ত কালে জানা গেছে, এজাহারনামীয় আসামি খালিদ মাহমুদ চৌধুরী অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫