ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার কাছ থেকে শিখছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
স্পোর্ট ডেস্ক: কলম্বোতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ অবশ্য পথ হারিয়েছে। ব্যাটিংয়ে করতে পারেনি গলের পুনরাবৃত্তি। প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। একই উইকেটে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান তুলে ফেলেছে। ৪৭ রানের লিড নেওয়ার পাশাপাশি হাতে আছে ৮ উইকেট।

ওপেনার পাতুম নিশাঙ্কা ১৪৬ রানে অপরাজিত। লঙ্কান শিবিরে স্বস্তি আর আত্মবিশ্বাসের জোয়ার, সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক কুশল মেন্ডিস জানিয়ে দিয়েছেন, তাঁদের লক্ষ্য ৪০০ রানের লিড এবং ইনিংস ব্যবধানে জয়।

বাংলাদেশের বড় ভুল কোথায়, প্রথম দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে একের পর এক বাজে শট, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর জুটি গড়ার ব্যর্থতায় হাতছাড়া হয় বড় সংগ্রহের সুযোগ। সেই সুযোগই দুই হাতে লুফে নেয় স্বাগতিকেরা। দ্বিতীয় দিনে খেলতে নেমে মাত্র ৫১ বলেই (১ ঘণ্টার কম) শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস। এরপর একই উইকেটে শ্রীলঙ্কান ব্যাটাররা ব্যাটিং-সহায়ক উইকেটে অনায়াসে তুলে নেন রান।

তরুণ নাহিদ রানা আর দীর্ঘ দুই বছর পর টেস্ট দলে ফেরা ইবাদত হোসেনের বোলিং নিয়ে আশাবাদী সিমন্স। তবে তিনি স্বীকার করেছেন, ম্যাচের শুরুতে তাঁদের প্রথম স্পেল প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে শেষ বিকেলে তাঁরা ছন্দে ফেরায় খুশি কোচ, ‘প্রথম স্পেলটা দুজনেরই ভালো ছিল না। তবে পরে তারা ঘুরে দাঁড়িয়েছে। রানার শেষভাগে বল করার ধরন ভালো ছিল, আর ইবাদত নিজের শেষ স্পেলে ফিরে এসেছে ছন্দে।’

লঙ্কানদের কাছে থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে নিজেদের ভুল শুধরে বড় স্কোর গড়ার আশাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য। সিমন্স বলেন, ‘পাতুম নিশাঙ্কার ব্যাটিং থেকে আমরা শিক্ষা নিতে পারি। ও যেভাবে ইনিংস গড়েছে, সেটাই আমাদের ব্যাটারদের অনুসরণ করা উচিত। দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, বড় ইনিংস খেলতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীলঙ্কার কাছ থেকে শিখছে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫