প্রশ্ন জামায়াত আমিরের.. তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল জ্বলে উঠছে ?
- আপডেট সময় : ০১:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছ ইরান। এরপরই মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এরপর জামায়াত আমির বলেন, ‘এতে কার লাভ কার ক্ষতি। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে জটিল এই সময়ে সঠিক কৌশল অবলম্বন না করলে, হয়তো মূল্য পরিশোধ হবে অনেক বিশাল।’
এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ জুন) মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন—দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।
সোমবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতি তেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।




















