ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা-শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ
- আপডেট সময় : ০১:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এরইমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা অনড় অবস্থানে।
এই অচলাবস্থায় একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ায় কাউন্সিল একমত হয় যে, সৃষ্ট পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন।
বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেন সেগুলো হলো-
১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাশ করতে হবে।
৩. নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ দিতে হবে এবং দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪. পুরনো একাডেমিক ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা করতে হবে এবং শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা ও নতুন ভবনের বাজেট পাশ করতে হবে।





















