ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
- আপডেট সময় : ১২:৫৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থেকে বলেছে।
প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠবে। ওই সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে হবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন করে ইরান ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, ইরান যেসব নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সবই ঠেকিয়ে দিতে পেরেছে ইসরায়েল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কিছু ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিকের খবরে দেখা যাচ্ছে, ইসরায়েলি একটি ভবন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।




















