বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক মিলনের নেতৃত্বের এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনে ৫টি জিয়া গাছ লাগানো হয়।
এসময় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক মিলন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ইতোমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছরের মধ্যে সারাদেশে ৫০কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় দেশব্যাপী ছাত্রদলের কর্মীরা কাজ করে যাচ্ছে।
এছাড়াও কর্মসূচিতে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকাফুল ইসলাম সৈকত, ছাত্রনেতা আফনান রহমান, এসএম সিহাব, রবিউল ইসলাম টাং, নিশাদ সামা, মারুফ রহমান, সাদিয়া সাবরিন, নাফিজুর রহমান নাফি, শাহরিয়ার রিফাত, সৈকত তানজিম, আরিয়ান আনাস, তানভির আহম্মেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
























