ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের কোন শহরে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

ইসরায়েলের চ্যানেল ১৩-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা জানিয়েছে, ইরানি হামলার জেরে পুরো ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে।বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

কিছুক্ষণ আগেই ইরান জানিয়েছিল ইসরায়েলে বড় হামলা চালাতে যাচ্ছে। শুধু তাই নয় হামলাটি যে ‘বড়সর ও ধ্বংসাত্মক’ হবে তারও একটা আঁচ দিয়েছিল তারা। যেই কথা সেই কাজ। ইসরায়েলের মাটিতে নিজেদের শক্তির আরেকবার জানান দিল তেহরান।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান। এ হামলা ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

এর আগে শুক্রবার (১৩ জুন) রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এ ছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় তেল আবিব। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ ৮০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েলের কোন শহরে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র

আপডেট সময় : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫