ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চারঘাটে বিনামূল্যে ভিজিএফ চাল পেলেন দশ হাজার পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলা পৌরসভায় গরীব ও অসহায়দের জন্য সরকারী বরাদ্দের ঈদের উপহার হিসেবে মানবিক সহায়তা ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

ভিজিএফ চাল বিতরনে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী গ্রাম-আদালত প্রকল্প এর ইমতিয়াজ আহমেদ এর উপস্থিতিতে চাল বিতরন শুরু করেন পৌর কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,ট্যাগ অফিসার নকিবুল ইসলাম প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে ২ দিনব্যাপি পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শত ২১টি ভিজিএফ কার্ডে মঙ্গলবার পৌরসভা জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভাসহ ৬টি ইউনিয়নে দশ হাজার পরিবারকে ভিজিএফ এর চাল বিতরন শুভ উদ্বোধন করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে ৮শ৫৬ জন,চারঘাট ইউনিয়নে ৬শ২৭ জন, সরদহ ইউনিয়নে ৬শ০১ জন,শলুয়া ইউনিয়নে ৯শ৫২ জন,ইউসুফপুর ইউনিয়নে ১ হাজার ৭৪ জন নিমপাড়া ইউনিয়নে ১ হাজার ১০০ জনকে বিনামূল্যে ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গরীব ও অসহায় পরিবার মাঝে চাল পেয়ে তারা খুশী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চারঘাটে বিনামূল্যে ভিজিএফ চাল পেলেন দশ হাজার পরিবার

আপডেট সময় : ১২:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫