ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
ক্রিড়া ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের লাহোরে ও ফয়সালাবাদে পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করায় সিরিজটি লাহোরেই তিন ম্যাচের আয়োজন করা হয়। তিন ম্যাচের এই সিরিজ গতকাল লাহোরে শেষ হয়েছে। যেখানে পাকিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে।

ফিরতি সফরে জুলাইয়ে পাকিস্তান বাংলাদেশে আসবে। এবারের মতো সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। মূলত আগামী বছরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখেই টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দুই দলের।

ফিরতি সফরে আগামী ১৮ জুলাই বাংলাদেশে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সূচি তৈরি করে পিসিবিকে পাঠিয়েছে। খসড়া সূচি অনুযায়ী, ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক ভেনু্যতেই।

পাকিস্তানে এবারের সফরে বাংলাদেশ পাঁচদিনে তিন টি-টোয়েন্টি খেলেছিল। পাকিস্তানও তেমন কিছুই করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

আপডেট সময় : ১২:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫