ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে ঠেলে দিল বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
আন্তর্জাতীক ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারীও শিশুসহ আরও ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ।

বুধবার (২৮ মে) ভোর রাতে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুশইন করা হয়।

পুশইনকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তাদের সবাইকে আটক করেছে বিজিবির টহল দল।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির অধীনস্ত তিনটি সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ।

এছাড়াও সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি নামক স্থান আরও পাঁচটি পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদেরকেও বিএসএফ পুশইন করেছে। আটকদের মধ্যে পাঁচ জন পুরুষ, পাঁচ জন নারী ও ছয় জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আরো জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে ঠেলে দিল বিএসএফ

আপডেট সময় : ১২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫