ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম-পদত্যাগের নাটক নয়: সালাহউদ্দিন আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম।পদত্যাগের নাটক দেখতে চাইনি। অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায়  নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা চাই, আর কোনও স্বৈরাচারের উৎপত্তি যেন না হয়। সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম-পদত্যাগের নাটক নয়: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫