ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির ব্যতিক্রমি উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির উদ্যোগে সম্প্রতি তরুণদের ইসলামের মূল মূল্যবোধ ও দ্বীনের পথে চলার প্রতি উদ্বুদ্ধকরণে ফিলিস্তিন ও উম্মাহর প্রতি দায়িত্ব শীর্ষক ব্যতিক্রম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বর্তমান সময়ের তরুণ সমাজ নানা প্রলোভন ও বিভ্রান্তির শিকার বিষয়টির উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় অনুপ্রাণিত করতে আলোচকরা বক্তব্য রাখেন।

রবিবার (২৫ মে ) সকাল ১০ টায় রাজশাহী কলেজের কেন্দ্রীয় মসজিদে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এই সেমিনারটির উদ্বোধন করেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আদ-দাওয়াহ ইলাল্লাহর পরিচালক আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। আরো উপস্থিত ছিলেন, মুহতামিম জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রা মুফতি আব্দুল্লাহ তালহা (হাফি.), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার মাহমুদুল হাসান, রাজশাহী কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব ষষ্টিতলা শাইখ মুফতি নূর মুহাম্মাদ (হাফি)।

সেমিনারে প্রধান আলোচক আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক বর্তমান ফিলিস্তিনের দুর্দশার কথা তুলে ধরে তরুণ প্রজন্মের সামনে ইসলামিক নানা দিক বিষয়ে আলোচনা রাখেন। তিনি বলেন এই যুগের মুসলমানরা আজকের বানু ইসরাইল। গোলামি আজকের দিনের মুসলমানদের রক্তে মিশে আছে। মুসলমানরা আজকে গোলামি ছাড়া স্বাধীনভাবে কিছু চিন্তা করতে পারে না।

তিনি বলেন আমাদের কে অতীতের বানু ইসরাইল থেকে শিক্ষা নিতে হবে। মুসলমানরা আজ পর্যন্ত কখনো নিজেদের শক্তির বলে কোনো যুদ্ধ জয় করতে পারেনি, জয় করেছে আল্লাহর প্রতি ইমান আর ভরসা রাখার ফলে।
আমাদের কে গোলামি থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে আমরা কখনো পূর্ণ বিজয়ের স্বাদ অর্জন করতে পারবো না।

সেমিনারে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটি শিক্ষার্থীদের দ্বীনের প্রতি আহ্বানে বিভিন্ন সময় কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, ইসলামি শাসনব্যবস্থা, নৈতিকতা, জীবন দর্শন ইত্যাদি বিষয়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির এই ব্যাতিক্রমি উদ্যোগ তরুণদের দ্বীনের পথে নিয়ে আসতে ভবিষ্যতে ভবিষ্যতে সহায়তা করবে। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আরও প্রসারিত হলে যুব সমাজের কল্যাণ নিশ্চিত হবে এবং দেশের সার্বিক নৈতিক উন্নতি সাধিত হবে বলে আশা ব্যক্ত করেছেন সংগঠনটির আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির ব্যতিক্রমি উদ্যোগ

আপডেট সময় : ১২:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫