সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচন কমিশনার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না। সুযোগ নেই।
এবং প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহী ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালা সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একথাগুলো বলেন।




















