তিন বিভাগে ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
- আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
চতুর্থ দিন অর্থাৎ ২১ মের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২২ মে পঞ্চম দিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।




















