ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনদের বরণ করলো রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার: স্বপ্ন দেখেছি যখন জব প্রিপারেশন ক্লাবেই হবে পূরণ’ অঙ্গিরাকে সামনে রেখে রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাবের (আরসিজেপিসি) নবাগত নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টায় রাজশাহী কলেজের মিলনায়তনে রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাবের
উদ্যোগে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাবের (আরসিজেপিসি) সভাপতি মাহমুদ আল ফারাবি সেলিম ও কার্যনির্বাহী সদস্য মোছাঃ কুইন রাণী।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, যারা এই জব প্রিপারেশন ক্লাবের (আরসিজেপিসি) সদস্য হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম। রাজশাহী কলেজ নিয়ে আমাদের যে গর্ব তার মূলে রয়েছে এখানকার শিক্ষাব্যবস্থা। সেই ধারাবাহিকতায় এই জব প্রিপারেশন ক্লাব।

তিনি বলেন, আমরা যারা শিক্ষকতায় থেকে তোমাদের গড়ে তোলার চেষ্টা করছি, আমরা চাই তোমরা আমাদের স্বপ্ন পূরণ করে রাজশাহী কলেজের মুখ উজ্জ্বল করবে। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক পর্যায়ে তোমরা নিজেদের প্রমাণ করবে। যারা প্রশাসন বা শিক্ষাসহ অন্য ক্যাডার শাখায় কাজ করার স্বপ্ন দেখছো তারা আজ থেকেই চেষ্টা শুরু করবে। পরিশেষে তিনি আশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এইরকম কার্যক্রম কলেজের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর জনাব মোঃ ফারুক হোসেন।

নবীন সদস্যদের বক্তব্যে মনিকা বলেন, পড়াশোনা শেষ করে সফল হওয়ার একরাশ স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছি। তবে শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না। ভবিষ্যতে এই সংগঠনের হাত ধরে আমি আমার স্বপ্নকে পূর্ণতা দান করতে চাই।

আরেক সদস্য মেহেদী হাসান বলেন, আমি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে এই ক্লাবে এসেছি। তিনি আশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এই ক্লাবের মাধ্যমে তিনি তার স্বপ্নকে ছুঁতে চান।

অনুষ্ঠান শেষে প্রত্যেক নবীন শিক্ষার্থীদের হাতে কোর্স প্ল্যান তুলে দেয়া হয় এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনদের বরণ করলো রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাব

আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫