সংবাদ শিরোনাম ::
শিক্ষির্থীর পাশে সাবেক ছাত্র নেতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ মোর্শেদ ইভানের মেসে আগুন লেগে অনার্স ভর্তি পরিক্ষার্থী সাঈদের গচ্ছিত টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বুধবার রাতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে যাবার কথা ছিলো ওই শিক্ষার্থীর।
কিন্তু অসাবধানতাবশত রুমের প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্র ও যাতায়াতের টাকা পুড়ে যাওয়ায় পরিক্ষার্থী সাঈদের এডমিশন অনিশ্চিত হয়ে পড়ে।
এ বিষয়টি জানার পরে সেখানে তাৎক্ষণিক উপস্থিত হন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
কামরুজ্জামান কলেজ থেকে এইচএসসি পাশ করা ভর্তি পরিক্ষার্থী সাইদকে আর্থিক সহয়তা করেন এবং সাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।




















