ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

সিরাজগঞ্জে শিবির নেতার উপর ছাত্র দলের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে কলেজে প্রবেশের সময় রিয়াদের ওপর এ হামলা চালানো হয়। তিনি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং একই সঙ্গে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে প্রবেশের সময় একই শ্রেণির অপর শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন রেকাত তাকে বাধা দেন। পরে রেকাতের নেতৃত্বে কয়েকজন অনুসারী রিয়াদের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

এ বিষয়ে ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা উত্তর শাখার সভাপতি গোলাম মোস্তফা সাদ জানান, রিয়াদের হাতে ছাত্রশিবিরের প্রকাশনা দেখতে পেয়ে তারা উত্তেজিত হয় এবং সম্প্রতি বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব আজাদ হোসেন আজাদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে এই হামলা চালানো হয়েছে। তার দাবি, এই হামলায় পৌর এলাকার ঝিকিরা গ্রামের সোহাগসহ বহিরাগতরা অংশ নেয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আলহাজ্ব উদ্দিন, “ছাত্রদলের কাছ থেকে এ ধরনের সন্ত্রাসী আচরণ আমরা প্রত্যাশা করি না। এ ধরনের হামলা এক সময় পতিত স্বৈরাচার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করত। বিএনপি নেতার ওপর হামলায় ছাত্রশিবিরের কোনো সদস্য জড়িত ছিল না—আমরা শতভাগ চ্যালেঞ্জ করে তা বলতে পারি।” তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জে শিবির নেতার উপর ছাত্র দলের হামলা

আপডেট সময় : ১১:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫